সাত জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মাহবুবুর রহমান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ পারুলিয়ার কামাল হোসেন (৩২), ফজলুল হক (৪২), আজিজুল ইসলাম (৪২), ফজল মিয়া (৪২), আতিয়ার রহমান (৩২), সাহিদুল ইসলাম (৪৫) ও মনিরুজ্জামান (৪০)। গত রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়ায় জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। বিকেলে তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।