সাত জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি
লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের সাত জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে বন্যা-উত্তর সঠিক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিএনপির রংপুর বিভাগীয় ত্রাণ কমিটির আহ্বায়ক আবদুস সালাম এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক আমিনুর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
আবদুস সালাম বলেন, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সাত জেলায় এবাবের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।