কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ময়মনসিংহের ৭৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। মাত্র ১১টিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সাতটি ইউপিতে আওয়ামী লীগ ও মাত্র তিনটিতে বিএনপির বিদ্রোহীরা জয়লাভ করেছেন। তিনটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ের মুখ দেখেছেন।
আওয়ামী লীগ: চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউপিতে মো. আজহারুল ইসলাম, বৌলাইয়ে মো. আওলাদ হোসেন, চৌদ্দশতে এ বি সিদ্দিক খোকা, মহিনন্দে মো. মনসুর আলী, কর্শাকড়িয়াইলে মো. বদর উদ্দিন, দানাপাটুলিতে মো. সাখাওয়াত হোসেন দুলাল ও মারিয়া ইউপিতে মো. মুজিবুর রহমান। নেত্রকোনার খালিয়াজুরির মেন্দিপুরে মো. লোকমান হেকিম, চাকুয়ায় মো. আবুল কালাম আজাদ, নগর ইউপিতে হরিধন সরকার, কৃষ্ণপুর ইউপিতে নাজিম উদ্দিন, গাজীপুরে মো. আতাউর রহমান। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগরে ফারুক আহম্মেদ, কলসপাড়ে আবুল কাশেম, বাঘবেড়ে আবদুস সবুর, যোগানিয়াতে হাবিবুর রহমান, নালিতাবাড়ীতে আসাদুজ্জামান, মরিচপুরানে শফিক খন্দকার, রূপনারায়ণকুড়াতে মিজানুর রহমান ও কাকরকান্দিতে শহিদুল্লাহ তালুকদার। সিলেট সদর উপজেলার মোগলগাঁওয়ে মো. হিরন মিয়া ও কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালীতে মো. তাজুল ইসলাম, পাহাড়িয়াকান্দিতে গাজীউর রহমান, দরিকান্দিতে সফিকুল ইসলাম, ছয়ফুল্লাকান্দিতে মো. আমিনুল ইসলাম, ফরদাবাদে মহিউদ্দিন আহামেদ, ছলিমাবাদে আবদুল মতিন ও রূপসদীতে ফিরোজ মিয়া; আশুগঞ্জ উপজেলার আড়াইসিধায় সেলিম মিয়া, দুর্গাপুরে জিয়াউল করিম খান, তালশহরে আবু সামা, শরীফপুরে সাইফউদ্দিন চৌধুরী, তারুয়ায় ইদ্রিস হাসান। কুমিল্লার দেবীদ্বারে ধামতী ইউপিতে মো. ময়নাল হোসেন, এলাহাবাদে সিরাজুল ইসলাম সরকার, জাফরগঞ্জে সোহরাব হোসেন, রাজামেহারে জাহাঙ্গীর আলম সরকার, বড়শালঘরে জহিরুল ইসলাম ভূঁইয়া, ইউসুফপুর মোস্তফা কামাল চৌধুরী, ফতেহাবাদে খন্দকার এম এ ছালাম, রসুলপুর কামরুল হাসান ও সুলতানপুর ইউপিতে শফিকুল ইসলাম। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউপিতে উবায়দুল হক, ভাইটকান্দিতে আলাউদ্দিন আহমেদ, রাহিমগঞ্জে আবু ছাইদ সরকার, বওলায় হারুণ অর রশিদ।
আওয়ামী লীগের বিদ্রোহী: কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউপিতে ইমতিয়াজ সুলতান; নেত্রকোনার খালিয়াজুরি সদর ইউপিতে মো. ছানায়ারুজ্জামান, শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়াতে খোরশেদ আলম; সিলেট সদর উপজেলার জালালাবাদে মোহাম্মদ মনফর আলী, খাদিমপাড়ায় মো. আফসর আহমদ, টুলটিকরে এস এম আলী হোসেন; ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে এম এম আবুল খায়ের ও চরচারতলায় জিয়াউদ্দিন খন্দকার।
বিএনপি: কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউপিতে মো. ইদ্রিস মিয়া ও মাইজখাপনে মো. রোকন উদ্দিন ভূঞা; শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিলে ইউনুস আলী দেওয়ান; সিলেটের সদর উপজেলার হাটখোলায় আজির উদ্দিন, টুকেরবাজারে শহীদ আহমদ; কুমিল্লার দেবীদ্বারের মোহনপুরে মো. সহিদুল ইসলাম; ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরে রোকনুজ্জামান, পয়ারীতে মফিজুল ইসলাম, রূপসীতে আবুল কালাম আজাদ ও বালিয়ায় আজহারুল মোজাহীদ সরকার।
বিএনপির বিদ্রোহী: সিলেটের সদর উপজেলায় খাদিম-নগর ইউপিতে মো. দিলোয়ার হোসেন, কুমিল্লার দেবীদ্বারে সুবিল ইউপিতে মো. আবু তাহের সরকার ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর সদর ইউপিতে জাহাঙ্গীর আলম।
স্বতন্ত্র: কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউপিতে মো. শহিদুল ইসলাম, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁওয়ে মো. আজাদ মিয়া ও নন্নীতে এ কে এম মাহবুবুর রহমান।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কুমিল্লা; ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়; সিলেট, ব্রাহ্মণবাড়িয়া; নালিতাবাড়ী ও বাঞ্ছারামপুর প্রতিনিধি)