সাত জেলেকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে সাত জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন এই জরিমানা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা দৌলতপুরের যমুনা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে ইলিশ ধরেন। গত শনিবার রাতে পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।