সাত ডাকাতের ১৭ বছর করে কারাদণ্ড
সিলেটের বিশ্বনাথে ডাকাতির মামলায় সাতজনকে ১৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঞ্জুরুল হক খান এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে ৩৯৫ ধারায় অভিযুক্তদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৯৭ ধারায় সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ড পাওয়া আসামিরা হলেন: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের শাহাবুদ্দিন (৩৫), বিশ্বনাথের সৎপুর গ্রামের মো. হেলিম আলী (২৮), আজির আলী (২০), আনসার (মৃত), মুছাব্বির (৩০), জগলু (৩০), ওসমানীনগরের পশ্চিম রোকনপুরের রহিমুদ্দিন (৪০)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ মে সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের ডাকাতি হয়। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিমিঞ্চ করে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে। ডাকাত দলের এলোপাতাড়ি কোপে গৃহকর্ত্রী আহত হন। এ ঘটনায় আনহার মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ১৫ অক্টোবর সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।