সাত দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে ১৮ জুলাই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দাবির মধ্যে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, তিনটি বিশেষ ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটির হার বৃদ্ধি, ঝুঁকি ভাতা, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ, সরাসরি নিয়োগ চালু ও তিন হাজার ৫৮৮ শূন্য পদে নিয়োগের ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।