সাত দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সমস্যার সমাধান ও ছাত্র সংসদ চালু করাসহ সাত দফা দাবি জানিয়েছে ঢাকা প্রকৌশল বিশ্বদ্যািলয় (ডুয়েট) ছাত্রদল। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলীর কাছে ছাত্রদল নেতারা লিখিতভাবে এ দাবি জানান। তাঁদের অন্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের বাসভাড়া ও আবাসিক হলের বর্ধিত ফি কমানো, হলগুলোতে খাবারের ওপর ভর্তুকি প্রদান এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া।