সাত দফা দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ‘দুর্নীতিবাজ’ অধ্যক্ষের অপসারণ, ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, ছাত্র হোস্টেলের ব্যবস্থা, ছাত্রীদের আবাসনের সমস্যা নিরসন, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন প্রভৃতি।
গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করা হয়।
এ প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাকিবুল হাসান ও সৈয়দ আহমেদ তানশীর উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তাঁরা আন্দোলনে নেমেছেন। কলেজ প্রশাসন তাঁদের কোনো সমস্যা সমাধানে সহযোগিতা তো করছেই না, বরং অযৌক্তিকভাবে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।