সাত দফা দাবিতে কাল দেশব্যাপী বিক্ষোভ করবে জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধানে সাত দফা দাবিতে কাল সোমবার ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওই দিন বেলা ১১টায় কেন্দ্রীয় জমায়েত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ।জাতীয় কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে: বিদ্যুতের কুইক রেন্টাল-রেন্টাল চুক্তি বাতিল, রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র মেরামত করে নতুন কেন্দ্র স্থাপন; বিদ্যুৎ খাতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; ভারতের সঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিল; বঙ্গোপসাগরে মার্কিন-ভারত আধিপত্য রোধ করতে কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল; খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন প্রণয়ন; পিএসসি ২০১১ ও ২০১২ প্রক্রিয়া বন্ধ করা ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন।সমাবেশে শেখ মো. শহিদুল্লাহ বলেন, তেল-গ্যাস জাতীয় সম্পদ হলেও এর ওপর দেশের জনগণের মালিকানা নেই। কয়েক দশক ধরে যারা দেশ চালাচ্ছে, তারা এই খাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করে চলছে।