সাত দফা দাবিতে কৃষক বন্ধন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ কৃষক সমিতি পটিয়া উপজেলার উদ্যোগে সাত দফা দাবিতে কৃষকবন্ধন করা হয়। ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া থানার মোড়ে পুলক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকবন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুর মুল্লুক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মুক্তিমান বড়ুয়া, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর সওদাগর, সহসাধারণ সম্পাদক শওকত আলী, অর্থ সম্পাদক মিলন বড়ুয়া, পটিয়া উপজেলার সভাপতি সুকোমল দে, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মৃদুল বড়ুয়া, যুগল সরকার, ছাত্র ইউনিয়নের নেতা রানা দে, শ্রমিকনেতা আহমদ নুর, রতন বিশ্বাস প্রমুখ।