সাত দফা দাবিতে ঠাকুরগাঁও বেতারের শিল্পীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া সম্মানী প্রদানসহ সাত দফা দাবিতে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের শিল্পীরা বুধবার মানববন্ধন করেছেন। শহরের চৌরাস্তায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন চলাকালে ঠাকুরগাঁও বেতার শিল্পী সমাজের সভাপতি মোজাম্মেল হক ওরফে বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে শিল্পী সমাজের সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, অনুপম মণি, লিজা পারভীন, নিশাত শারমিন, আজমত রানা প্রমুখ বক্তব্য দেন। শিল্পীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ঠাকুরগাঁও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ। বক্তারা বলেন, সম্প্রতি ঠাকুরগাঁও বেতারের শিল্পী সম্মানী খাতের সরকারি বরাদ্দ দেওয়া টাকা আত্মসাতের সঙ্গে জড়িত বেতারের আঞ্চলিক কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কেন্দ্রের সব অনিয়ম দূর করে প্রকৃত শিল্পীদের এতে সম্পৃক্ত করতে হবে। অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আঞ্চলিক পরিচালককে অপসারণ করতে হবে।