সাত দফা দাবিতে দোকান কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে নোয়াখালী শহরে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে নোয়াখালী শহর দোকান কর্মচারী সমিতি। এ সময় তারা এক ঘণ্টার কর্মবিরতি পালন করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের প্রধান সড়কে ওই কর্মসূচিতে যোগ দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে দোকান কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বের হয়ে শহরের প্রধান সড়কে জড়ো হয়। এরপর কর্মচারীরা প্রধান সড়কের টাউন হল মোড়ে মানববন্ধন করেন। প্রায় আধঘণ্টার মানববন্ধন শেষে কর্মচারীরা একই স্থানে সাত দফা দাবিতে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. জামাল, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম, সমিতির নেতা মো. হারুন, ইউনিটের সভাপতি তাহের বাবুর্চি, সাধারণ সম্পাদক মো. দুলাল প্রমুখ।