সাত দফা দাবিতে পদযাত্রা ও সমাবেশের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে ২৩ এপ্রিল ঢাকায় পদযাত্রা এবং ৭ মে সারা দেশে বিদ্যুৎ কার্যালয় ও বন্ধ বিদ্যুৎ প্লান্টের সামনে বিক্ষোভ সমাবেশ করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব আনু মুহাম্মদ। সংবাদ সম্মেলনে বলা হয়, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হওয়ার পর কনোকো-ফিলিপসকে সমুদ্রের আরও ছয়টি ব্লক দেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে। সরকার গত বছর এই মার্কিন কোম্পানির সঙ্গে যে চুক্তি করে, তা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেনি; বরং বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে বড় বিপদের মুখে নিক্ষেপ করেছে।লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, মহাজোট সরকারের জ্বালানিনীতি দেশকে বড় সংকটের দিকে ঠেলে দেবে। সরকার গত তিন বছরে যা করেছে, সবকিছুই দলীয় স্বার্থে বা দৃষ্টিতে, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।