প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সব বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চালুসহ সাত দফা দাবিতে গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রমৈত্রী। কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক মলয় রায়, জেলা সভাপতি রসিকুল ইসলাম, যুবমৈত্রী নেতা করিমুল ইসলাম, অমিয় রাজ, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনিমেষ, শাহাদৎ হোসেন, প্রতীক বিশ্বাস, রুবেল প্রমুখ। অন্য দাবির মধ্যে রয়েছে শিক্ষকস্বল্পতা নিরসন, শিক্ষার্থীদের জন্য পরিবহনসুবিধা, নতুন ছাত্রাবাস নির্মাণ, বিজ্ঞানাগার, আধুনিক উপকরণসহ ব্যায়ামাগার, কম্পিউটার ব্যবহারের সুবিধা, পাঠাগার নির্মাণসহ সাংস্কৃতিক বলয় গড়ে তোলা।