সাত দফা দাবিতে ভোলায় জেলেদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে জরিপ ছাড়া মাছ ধরা ট্রলারের লাইসেন্স প্রদান বন্ধ, অবৈধ জাল পাতা বন্ধসহ সাত দফা দাবিতে গতকাল রোববার ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন জেলেরা। বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভোলা জেলার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী, বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির ভোলা জেলার সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এরশাদ আলী, কোস্টট্রাস্টের সমন্বয়ক মিজানুর রহমান প্রমুখ।আবুল কাশেম মাঝি বলেন, বর্তমানে পাঁচ শতাধিক ট্রলারে করে সাগর মোহনায় মাছ ধরা হচ্ছে। ট্রলারগুলো সাগর মোহনার কম গভীরতায় মাছ ধরছে।