সাত দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে চট্টগ্রামের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে মানববন্ধন ও উপাচার্য (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়।দাবিগুলো হলো: যথাসময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের পর যথাসময়ে সনদ দেওয়া, স্থায়ীভাবে যোগ্যতাসম্পন্ন শিক্ষক রাখার ব্যবস্থা করা, ক্লাসসংখ্যা বাড়ানো, পর্যাপ্তসংখ্যক কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা, লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের চাহিদামতো বই রাখা এবং ছাত্রছাত্রীদের বেতন আদায়ের জন্য আলাদাভাবে হিসাব শাখা খোলা।মানববন্ধন চলাকালে ছাত্রছাত্রীরা বলেন, তাঁরা লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করে তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। সেশনভিত্তিক পরীক্ষা দেওয়ার পর যথাসময়ে ফলাফল প্রকাশ না করায় আবার পরবর্তী সেশনের পরীক্ষা সামনে চলে আসে।স্নাতক শেষ হওয়ার ছয় মাস পরও সনদ দেওয়া হয় না। ফলে ছাত্রছাত্রীরা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে যথাসময়ে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী প্রথম আলোকে জানান, ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। এ বছর কিছু নিয়ম পরিবর্তনের কারণে ফলাফল ঘোষণায় মাত্র সপ্তাহ খানেক দেরি হয়েছে। তবে যাঁরা অকৃতকার্য হয়েছেন, ফলাফলের সনদ দেওয়ার আগেই তাঁদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।