সাত দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা উপজেলা পরিষদের মূল ফটকের সামনে সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষকেরা বলেন, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা, সহকারী শিক্ষকদের এর একধাপ নিচের স্কেলে বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও নিয়োগ বিধি পরিবর্তন করে বিভাগীয়ভাবে পদোন্নতির সুযোগ দিতে হবে।