সাত দফা প্রস্তাবনার আলোকে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০১১’ সংশোধন করে সংসদের আগামী অধিবেশনে পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা।আইনটি সংশোধনের দাবিতে গতকাল শুক্রবার পরিষদের প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন করেন। একই দাবিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।কর্মসূচিতে বক্তারা বলেন, যাচাই-বাছাইয়ের নামে যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে, তা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিপন্থী। অগণতান্ত্রিক ও হয়রানিমূলক উদ্দেশ্যে করা এ সংশোধনী সংখ্যালঘু জনগোষ্ঠী কিছুতেই মেনে নেবে না।কর্মসূচিতে বক্তব্য দেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দুর্গাদাস ভট্টাচার্য, নারী ও মানবাধিকার কর্মী খুশী কবির, শামছুল হুদা, সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, নিরঞ্জন ভট্টাচার্য, সত্যরঞ্জন বাড়ৈ, অসীম সরকার, পদ্মাবতী দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি।