সাত দিন পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে অপহূত হওয়ার সাত দিন পর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) অলক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৮ জুন উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চবিদ্যালয়ের ফটক থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।