প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেহানহাটা গ্রামের ২৫ কেভির একটি ট্রান্সফরমার ৮ এপ্রিল রাতে ঝড়ে বিকল হওয়ায় সাত দিন ধরে সেখানে বিদ্যুৎ নেই। এতে গ্রামের এবং মলয় বাজারের ৩৪ জন গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা গেছে, জায়গাটি পবিস-এর দাউদকান্দি উপমহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ের আওতাধীন। বিষয়টি তাঁরা সেখানে জানালে সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) রোকন উদ্দিন বলেন, ট্রান্সফরমারটির পাশে একটি ওয়ার্কশপ থাকায় বিধি মোতাবেক সেটি মেরামতের জন্য ওয়ার্কশপ মালিককে ৩৭ হাজার টাকা জমা দিতে হবে।