সাত দিনব্যাপী ইলিশ উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে চাঁদপুরে সাত দিনব্যাপী অষ্টম ইলিশ উৎসব শুরু হচ্ছে। বেলা তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজন করছে।

উৎসবের পরিকল্পনাকারী ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ বলেন, ‘জেগে ওঠো মাটির টানে’ স্লোগানে ২০০৯ সাল থেকে চাঁদপুরে ইলিশ উৎসব হয়ে আসছে। বরাবরের মতো এবারও উৎসব কমিটির আহ্বায়ক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। কমিটির সদস্যসচিব হয়েছেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি বি এম হান্নান।

এ উৎসব ঘিরে পর্যায়ক্রমে যেসব অনুষ্ঠান হবে সেগুলো হলো দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, ইলিশবিষয়ক প্রীতি-বিতর্ক, লোকজ গানের আসর, ইলিশবিষয়ক সেমিনার ও নৃত্যানুষ্ঠান। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১ জন গুণী ব্যক্তিকে এবার ইলিশ উৎসবে সংবর্ধনা দেওয়া হবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। উৎসব উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।