সাত দিনে ৪০ ছিনতাই ব্যবসায়ীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট শিল্পনগর এলাকার ৩৬টি শিল্পপ্রতিষ্ঠানে পণ্য আনা-নেওয়া করা ট্রাকের চালকেরা প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ সুপারকে জানিয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের অনেকে প্রথম আলোকে বলেন, মেঘনাঘাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে পণ্য আনা-নেওয়ার কাজে নিয়োজিত ট্রাকের চালকেরা কারখানায় ঢুকতে ও বের হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ছেন। স্থানীয় একটি ছিনতাইকারী চক্রের সদস্যরা কয়েক ভাগে বিভক্ত হয়ে চালকদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছে। দিনের বেলা প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও পুলিশকে জানিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক আবু মুছা চৌধুরী গতকাল শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহে ছিনতাইকারীরা ঢাকা মেট্রো-ড-১৪-১৭৪৫-এর চালক সাইদ মিয়ার কাছ থেকে ১৮ হাজার টাকা, ঝিনাইদহ ব-১১-০০৬৬-এর চালক আনিস হোসেনের কাছ থেকে ১৫ হাজার টাকা, যশোর ট-১১-২৫১১-এর চালক সাইফুল ইসলামের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকা, যশোর ট-১১-১৫৮৯-এর চালক আনিসুর রহমানের কাছ থেকে ১৭ হাজার টাকা, মেহেরপুর ট-১১-০০৩৫-এর চালক ফারুক মিয়ার কাছ থেকে ১২ হাজার টাকাসহ ৪০টি ট্রাকের চালকের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।ট্রাকের চালক সাইফুল ইসলাম বলেন, ‘দিনেদুপুরে এভাবে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই দেশের কোথাও হয় না। আমরা পুলিশকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি। তাই এই এলাকায় মালামাল নিয়ে আর আসব না।’ছিনতাইয়ের কারণে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। শিল্পকারখানার মালিকেরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে জানিয়েছেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। এভাবে ছিনতাই হলে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা সম্ভব নয়।’নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বলেন, ‘তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাইয়ের অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘আমরা ছিনতাইকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।’