সাত দিনেও অপহূত ছাত্রীর খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনেও দিনাজপুরের বিরামপুর থেকে অপহূত এক মাদ্রাসাছাত্রীর (১৬) খোঁজ মেলেনি। এ ঘটনায় অপহূত ছাত্রীর বাবা বিরামপুর থানায় একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি পৌর শহরের চাঁদপুরের নিজ বাসা থেকে ওই ছাত্রী কলেজ বাজারের একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে একই মাদ্রাসার ছাত্র আতাউর রহমান সহযোগীদর নিয়ে তাকে অপহরণ করে। এ ঘটনায় বিরামপুর থানা পুলিশ ২৪ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেন নামে ওই মাদ্রাসার এক ছাত্রকে আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, মামলা দায়েরের পরপরই একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।