প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মানিকনগরে জুলেখা বেগম (৭২) ও তাঁর চাচি শাশুড়ি রেজিয়া বেগমকে (৮০) হত্যার ঘটনায় এক সপ্তাহেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গত ২৯ আগস্ট সন্ধ্যায় কে বা কারা জুলেখা ও রেজিয়াকে একই কক্ষে কুপিয়ে হত্যা করে ঘর থেকে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় জুলেখার মেয়ে হেনা বেগম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।