সাত দিনের জন্য মদ বিক্রি বন্ধের ঘোষণা মন্ত্রীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ফরিদপুরে আজ (শনিবার) থেকে কোনো ধরনের মদ বিক্রি হবে না।’ মদ উৎসবের আমেজ নষ্ট করে মন্তব্য করে তিনি বলেন, ‘সাত দিন ওই ঘোড়ার ডিম না খাইলে এমন কোনো ক্ষতি হবে না।’ গতকাল শনিবার সকালে ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, আমরা সবাই বাঙালি’—এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমিঞ্চলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।২ অক্টোবর ফরিদপুরের গোয়ালচামট মহল্লা এলাকা থেকে উচ্ছেদ হওয়া ১৩টি দলিত পরিবারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ওই দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। তাঁরা যাতে পূজার আনন্দে শরিক হতে পারেন, সে ব্যাপারে সাহায্য দেওয়া হবে। পূজার সময় শান্তিশৃঙ্খলা রক্ষায় ‘মেশিনগান পেট্রলব্যবস্থা’ নেওয়া হয়েছে মর্মে সমিঞ্চলনে পুলিশ সুপার জামিল হাসান ঘোষণা দিলে মন্ত্রী তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, আতঙ্ক সৃষ্টি হয় এমন কিছু করা যাবে না। ওই ‘মেশিনগান’ রিজার্ভ রাখুন, প্রয়োজন হলে বের করবেন। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমিঞ্চলনে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, মেয়র শেখ মাহতাব আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।