প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীকে সাত দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। শহীদ উদ্দীন এমআরপি পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করেন। দুই মাসেও পাসপোর্ট না পাওয়ায় রিট করেন তিনি। ১৭ জুন হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে গতকাল রায় দেন।