সাত দিনের মধ্যে দুই আসামির খবর জানতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি এ এইচ এম বি নূর চৌধুরী ও এম রাশেদ চৌধুরীর ব্যাপারে খোঁজখবর জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাত দিন সময় দিয়েছে বঙ্গবন্ধুর পালিয়ে থাকা হত্যাকারীদের ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স।গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে টাস্কফোর্সের বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।নূর চৌধুরীকে ফেরত আনতে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেহেতু এটা করা হয়েছে, তাই তাদেরই এ বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।নূর চৌধুরী কানাডায় ও এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।