সাত দিনের মধ্যে শওকত মাহমুদকে বক্তব্য প্রত্যাহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হওয়ায় মাথা গরম হয়ে গেছে। এখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন। তিনি বলেন, সাত দিনের মধ্যে শওকত মাহমুদ তাঁর বক্তব্য প্রত্যাহার করে না নিলে সারা দেশের মানুষ তাঁকে প্রতিরোধ করবে। গতকাল সোমবার কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে এম আহমদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ তৃণমূলের ২৬ জন নেতা।