সাত দিনের সফরে কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিনের সফরে গতকাল বৃহস্পতিবার জেনেভা থেকে কানাডার টরন্টোতে পৌঁছেছেন। ২৪ মে তিনি ফ্রান্সের উদ্দেশে কানাডা ত্যাগ করবেন।প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী প্রধানমন্ত্রীর কানাডা সফর বেশ গুরুত্বপূর্ণ। এ সময় তিনি কানাডা সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। এসব বৈঠকে কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর হত্যাকারী নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়া এবং বাংলাদেশ-কানাডার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানা যায়। এ ছাড়া কানাডায় সপরিবারে বসবাসকারী মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গেও শেখ হাসিনা একান্ত সময় কাটাবেন।টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার ইয়াকুব আলী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকে কানাডার পুলিশ আরসিএমপি নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।