সাত দেশের অনুমোদন পেলে জানুয়ারিতে এমওইউ স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেক আগামী জানুয়ারিতে বিদ্যু ৎ আদান-প্রদানবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে পারে। গতকাল বুধবার শেষ হওয়া জোটের বিদ্যু ৎ আদান-প্রদানবিষয়ক টাস্কফোর্স সভায় ওই এমওইউর খসড়া চূড়ান্ত হয়েছে।সভা শেষে, গতকাল দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, টাস্কফোর্সের চূড়ান্ত করা খসড়া জোটভুক্ত সাতটি দেশের সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। সব দেশের সরকারি অনুমোদন পেলে, আগামী জানুয়ারি মাসে সংশ্লিষ্ট মন্ত্রীদের সম্ভাব্য সভায় এমওইউটি স্বাক্ষরিত হতে পারে।খসড়া এমওইউর মৌলিক বিষয় হচ্ছে জোটভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যু ৎ গ্রিডের সংযোগ স্থাপন ও বিদ্যু ৎ কেনাবেচা। এ ছাড়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিদ্যু ৎ বিষয়ক অন্যান্য সহযোগিতাও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সভাস্থল হোটেল রূপসী বাংলায় আয়োজিত ওই সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিদ্যু ৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। এ সময় টাস্কফোর্সের সভায় অংশ নেওয়া সাতটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বিমসটেক জোটের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমার।