সাত দোকানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত সাত দোকানিকে জরিমানা করেছেন। গতকাল দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আশরাফ উদ্দিন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সোহান মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা, নোংরা পরিবেশ ও ভেজাল মিষ্টি তৈরির দায়ে স্বপন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, নরেশ মিষ্টান্ন ভান্ডারের দুটি দোকানকে ২০ হাজার টাকা এবং দীপন, শীতল ও সূচনা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।