সাত দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজার এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টায় মহাস্থানগড় মাজার এলাকার মাজেদ আলী, জাহিদুল ইসলাম, ফজলার রহমান, মামুনুর রশীদ, মাজু মিয়া, বুলু কাজী ও রনি মিয়ার দোকানে আগুন লাগে। এসব দোকানে ভুসি মাল, বই, আতর, তসবি, গোলাপজল ও চা বিক্রি হতো। কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।