সাত দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর মুজিব সড়কের কল্লা মার্কেটে গতকাল শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ আলম জানান, ভোররাতে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর সাড়ে চারটার দিকে আশপাশের লোকজনের ঘুম ভাঙলে তাঁরা আগুন দেখে চিৎকার দেন।