সাত দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত একটি বাজারের সাতটি দোকানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক জুুবায়ের আহমেদের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। প্যাকেটের গায়ে পণ্যমূল্য না থাকা, খাদ্যদ্রব্য স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ এবং ওজনে কম দেওয়ায় এ জরিমানা করা হয়।