সাত নাবিককে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফেরা সাত বাংলাদেশি নাবিকের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সাত নাবিকের হাতে সহায়তার চেক তুলে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর্থিক সহায়তা পাওয়া সাত নাবিক হলেন গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জাকির হোসাইন, লিমন সরকার, আবুল কাশেম সরদার ও নুরুল হক।