প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি ও জামায়াতের সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজনৈতিক সহিংসতা, সড়ক অবরোধসহ একাধিক মামলায় গতকাল রোববার তাঁরা জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসাদুজ্জামান গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন গাংনী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হক এবং মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী তৈাফিক মোল্লা (৩৫), ওয়ালিউল্লাহ (৪৫), মাহফুজ হোসেন (৪৯) ও আজিজুল হক (৩৯)।