প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে গতকাল বৃহস্পতিবার কুলখানি হয়। এ সময় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। আমতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় বলে দলের নেতারা জানান। আমতলীর চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামে আয়োজিত কুলখানিতে বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে টাকা তুলে দেন। চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আক্তারুজ্জাান খানের এক নির্বাচনী পথসভায় যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের চাপায় গত শনিবার রাতে সাত ব্যক্তি নিহত হন। এঁরা হলেন: রাজীব মিয়া (২৫), আবুবকর মিয়া (৬৫), আ. রব (৫০), জালাল উদ্দিন (৪০), হাকিম ফকির (৫৫), জাফর মিয়া (৩০) ও বারেক হাওলাদার (৭০)।