সাত প্রতিষ্ঠানকে এক কোটি ৬০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ক্ষতি করায় ঢাকা ও নারায়ণগঞ্জের সাতটি শিল্পপ্রতিষ্ঠানকে এক কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি নিয়ে দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করেন।
ঢাকার তেজগাঁও শিল্প এলাকার সেপাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড, হ্যামস ওয়াশিংলিমিটেড, শান্তা ওয়াশিং প্ল্যান্ট এবং ওয়াশ পয়েন্ট লিমিটেডকে ছয় লাখ ৭৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধন যন্ত্র পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় তাদের এই জরিমানা করা হয়।
সাভারের টনিমা নিট কম্পোজিট লিমিটেড ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা এবং অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি বাইরে ফেলায় ৫৮ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। নতুন ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত এলএসআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে বিকল্প পথে তরল বর্জ্য ফেলার অভিযোগ পাওয়া যায়। ওই অপরিশোধিত বর্জ্য কন্ডা বিল দিয়ে তুরাগ নদীতে পড়ায় প্রতিষ্ঠানটিকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ইটিপি বন্ধ রেখে তরল বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলার অপরাধে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর এ ব্যাপারে বলেন, শুনািনতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাঁদের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন৷