সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় দুটি হাসপাতাল এবং পাঁচ দোকানিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম। আদালত অনুমোদন না থাকায় উপজেলার চান্দেরচর বাজারের রিয়াব ডিজিটাল হসপিটালের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার ও হোমনা উপজেলা সদরের লাইফ কেয়ার হাসপাতালের মালিক কবির হোসেনকে পাঁচ হাজার এবং ভেজাল খাদ্য ও মূল্যতালিকা না থাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনকে পাঁচ হাজার, চানু রঞ্জন সাহাকে দুই হাজার, সীতারাম সাহাকে দুই হাজার, ভজন চন্দ্র সাহাকে ৫০০ এবং কেনু মিয়াকে ৫০০ টাকা জরিমানা করেন।