সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে মালামাল রাখা এবং পচা খাবার রাখার অভিযোগে পান্থপথ ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর অধীনে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে পান্থপথে অবস্থিত ক্যাফে আলী রেস্তোরাঁকে ১০ হাজার, ইউসুফ বিরানিকে ৪ হাজার, সাগুফতা ডেভেলপারকে ১০ হাজার, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত মহিন এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং থ্রি স্টার ডোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে পচা খাবার এবং ফ্রিজারে একই সঙ্গে বিভিন্ন প্রকারের খাবার রাখার দায়ে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত ভর্তা-ভাত রেস্তোরাঁকে ২৫ হাজার এবং মেরিন রেস্তোরাঁকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আটটি মামলাও করা হয়। বিজ্ঞপ্তি।