সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা-বাসি খাবার পরিবেশনের অপরাধে নগরের সাতটি হোটেল ও রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পুরাতন গির্জা, লয়েল রোড ও আন্দরকিল্লায় এ অভিযান পরিচালিত হয়। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল আদর, হোটেল শারমিল, রহমান বোডিং, কর্ণফুলী হোটেল ও নিউ ঢাকা হোটেলকে পাঁচ হাজার টাকা করে এবং আন্দরকিল্লা রাজাপুকুর লেইনের হোটেল জামান অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।