প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরকে পরিচ্ছন্ন ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। ফুটপাত দখল করে মালামাল রাখা এবং দোকানের সামনে আবর্জনা ফেলার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকালের অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
নগরের মোমিন রোড, ডিসি হিল, নূর আহমদ সড়ক ও কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টাইলস গার্ডেনকে ১০ হাজার টাকা, গাউসিয়া হোটেলকে ১০ হাজার টাকা, প্যারামাউন্ট টাইলসকে পাঁচ হাজার টাকা, খাজা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, মোহাম্মদীয়া বিল্ডার্সকে পাঁচ হাজার টাকা, হোসাইন লাইটিংকে পাঁচ হাজার টাকা ও মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।