সাত প্রহরীকে বদলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে সাত প্রহরীকে (গার্ড) শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত সমাজসেবা অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) আবু তাহের স্বাক্ষরিত একটি ফ্যাক্স বার্তা গত মঙ্গলবার বিকেলে যশোরের উপপরিচালক আবদুল হকের হাতে এসে পৌঁছায়।ওই সাতজন প্রহরী হলেন বজলুর রহমান, হযরত আলী, শহীদুল ইসলাম, আবদুস সবুর, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম ও হাফিজুর রহমান।কিশোর উন্নয়ন কেন্দ্রে গত ২৯ আগস্ট সজল হোসেন নামের এক কিশোর আকাশ নামের বাকপ্রতিবন্ধী কিশোরকে জবাই করে। এই ঘটনার ১৫ দিন যেতে না যেতে গত সোমবার দিবাগত রাতে তিন কিশোর সোহাগ নামের অপর এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে জবাই করে হত্যার চেষ্টা চালায়।ঘটনা দুটি তদন্তের জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে দায়িত্বে অবহেলা করায় ওই সাত প্রহরীকে বদলির এই নির্দেশ দেওয়া হয়।