সাত প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ সাতজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে গতকাল রোববার অভিযান চালিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী তিনজন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজনসহ মোট সাত প্রার্থীর কাছ থেকে ওই জরিমানা আদায় করেন। ওই আদালতের প্রধান এবং জেলার নির্বাহী হাকিম মামুন শিবলী বলেন, দেয়ালে পোস্টার সাঁটা ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করাসহ অন্যান্য উপায়ে আচরণবিধি অমান্য করায় ওই সাতজনকে জরিমানা করা হয়।