সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এসব মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেয়র পদে তোফায়েল আহমেদ ওরফে ইরান ও ফারুক হোসেন মিয়াজী। কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে হারেছ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মহসিন পাটওয়ারী, ৭ নম্বর ওয়ার্ডে প্রবীর ঘোষ ও মিজানুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তোফায়েল আহমেদ ১০০ ভোটারের স্বাক্ষর-সংবলিত তালিকা জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ফারুক হোসেন মিয়াজীর ১০০ জন ভোটারের স্বাক্ষরের তালিকায় গরমিল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়া ঋণখেলাপি হওয়া, আয়-ব্যয়ের সঠিক তথ্য না দেওয়া ও হলফনামায় সঠিক তথ্য না থাকায় কাউন্সিলর পদে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।