সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সোনার বার চোরাচালানের মামলায় এক আসামিকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম মো. নাইম। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি জামিনে গিয়ে পলাতক। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত নাইম ফটিকছড়ির বাসিন্দা। তিনি ২০০৮ সালের ২৩ মার্চ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা যাত্রী মো. নাইমের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১৯ জুন আদালতে অভিযোগপত্র দেয়।