সাত বছর পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল সাত বছর পর ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরে। এতে সভাপতির দায়িত্ব পান যতীন্দ্র লাল ত্রিপুরা। বতর্মানে তিনি খাগড়াছড়ি আসনের জাতীয় সংসদের সদস্য। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান জাহেদুল আলম। সভাপতির পদে যতীন্দ্র লাল ত্রিপুরা দীর্ঘ নয় বছর এবং সাধারণ সম্পাদক পদে জাহেদুল আলম দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করে যাচ্ছেন।আসন্ন কাউন্সিলে তাঁরা প্রার্থী হচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে উভয়ে বলেন, কাউন্সিলররা চাইলে তাঁরা এখনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। অনেকে প্রচার-প্রচারণাও শুরু করে দিয়েছেন। সভাপতি পদে আরও যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, রণবিক্রম ত্রিপুরা, সমীর দত্ত চাকমা ও এ কে এম আলীমউল্লাহ। সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংসুই প্রু চৌধুরী।জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জুয়েল চাকমা বলেন, উপজেলা কমিটির মতো জেলা কাউন্সিলেও ভোটাভুটির পক্ষে তিনি। তিনি আরও বলেন, গত ১৬ বছরে দুই মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও খাগড়াছড়িতে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নেই। এমনকি দলের কার্যালয় নির্মাণের জন্য প্রায় কোটি টাকার তহবিল সংগ্রহ করা হলেও কার্যালয় নির্মাণ করা সম্ভব হয়নি। সেই তহবিলের টাকা এখন প্রভাবশালী নেতাদের পকেটে রয়েছে বলে তিনি অভিযোগ করেন।