সাত বছর পর রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ সাত বছর পর গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে একই সঙ্গে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী মহানগরে শফিকুল ইসলামকে সভাপতি ও তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই অধিবেশনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হারুন অর রশিদকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এক বছর ধরে সেখানে ছাত্রলীগের কোনো কমিটিই ছিল না।