সাত বছরেও মামলা নিষ্পত্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন খানের মেয়ে আইনজীবী নাসরিন আক্তার হত্যার সাত বছর পেরিয়ে গেছে। কিন্তু আজও হত্যা মামলার নিষ্পত্তি হয়নি।
নাসরিনের বাবা রফিজ উদ্দিন ও মা রেনুকা পারভীন বলেন, মৃত্যুর আগে একমাত্র মেয়ের হত্যাকারীর বিচার দেখে যেতে চান তাঁরা। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মামলা প্রত্যাহারের জন্য আসামি আমিনের স্বজনেরা তাঁদের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে রফিজ উদ্দিন গত ১৪ নভেম্বর সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০০৮ সালের ২৩ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাসরিন আক্তারকে প্রকাশ্যে খুন করেন আমিন মিয়া (৪০)। তখন স্থানীয় ব্যক্তিরা আমিনকে ধরে পুলিশে দেন।
পরদিন নাসরিনের ভাই সালাহ উদ্দিন খান রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আমিন।
ঘটনার তিন মাস পর ২০০৯ সালের ২৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এতে ওই বাড়ির মালিক, আশপাশের ভাড়াটে ও প্রত্যক্ষদর্শী এক রিকশাচালককে সাক্ষী করা হয়।
বাদী সালাহ উদ্দিন খান বলেন, আসামি কারাগারে থাকলেও তাঁর লোকজনের ভয়ভীতির কারণে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে যাননি। ইতিমধ্যে অনেক সাক্ষী এলাকা ছেড়ে চলে গেছেন।