রংপুরের দখিগঞ্জ শ্মশান বধ্যভূমিতে ২০০৬ সালের মে মাসে চার শতক জমির ওপর শুরু হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ। প্রথমবার আংশিক কাজের দরপত্রের পর দ্বিতীয় দফায় আর দরপত্র আহ্বান করেনি গণপূর্ত বিভাগ। অর্থ বরাদ্দ না থাকায় গত সাত বছর ধরে এভাবেই অযত্ন-অবহেলায় পড়ে আছে স্মৃতিস্তম্ভটি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রংপুরের ১০ জন বুদ্ধিজীবীকে দখিগঞ্জের এই বধ্যভূমিতে হত্যা করে হানাদার বাহিনী। শহীদদের সঞ্চৃতির উদ্দেশ্যেই সরকারিভাবে এই বধ্যভূমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ২০০৫ সালের জুনে রংপুর শহর থেকে দুই কিলোমিটার দূরে নগরের কামাল কাছনার দখিগঞ্জ শ্মশানের বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী সঞ্চৃতিস্তম্ভ নির্মাণের দরপত্র দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১২ লাখ টাকা। জমি নিয়ে শ্মশান কমিটির সঙ্গে গণপূর্ত বিভাগের জটিলতা দেখা দিলে নির্মাণকাজের কার্যাদেশ দিতে বিলম্ব হয়। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন করে ২০০৬ সালের মে মাসে চার শতক জমির ওপর ওই সঞ্চৃতিস্তম্ভের মূল বেদি, মূল ভাস্কর্যের কাঠামো, দেয়াল ও আনুষঙ্গিক নির্মাণের জন্য প্রথম দরপত্র অনুযায়ী সাত লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার একই বছর এর নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। কিন্তু পরে অর্থ বরাদ্দ না পাওয়ায় স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সায়েরা কনস্ট্রাকশনের মালিক রাজু আহমেদ বলেন, ‘দরপত্র অনুযায়ী যতটুকু কাজের কথা বলা হয়েছে, তা গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দিয়েছি।’ এ প্রসঙ্গে শ্মশান কমিটির সাধারণ সম্পাদক বাবন প্রসাদ জানান, শ্মশানে জায়গা সংকট থাকার পরও সঞ্চৃতিস্তম্ভ নির্মাণে চার শতক জায়গা দেওয়া হয়। রংপুর গণপূর্ত বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী প্রথম আলোকে বলেন, ‘এটি অনেক দিন আগের কথা। আর আমি এখানে নতুন এসেছি। তবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সঞ্চৃতিস্তম্ভটি নির্মাণের ব্যাপারে আবেদন করলে ওপর মহলে লেখালেখি করে এর নির্মাণকাজ শেষ করতে উদ্যোগ নেওয়া যেতে পারে।’ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেদ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না।’